রিফান্ড ও রিপ্লেসমেন্ট নীতিমালা
StreamyBD · আগে রিপ্লেসমেন্ট, পরে রিফান্ড
আমাদের প্রতিশ্রুতি
আমাদের দিক থেকে কোনো সমস্যা হলে, আপনার রিপোর্টের 24 ঘণ্টার মধ্যে সমাধান অথবা সম্পূর্ণ replacement দেব। কেনার প্রথম 24 ঘণ্টার মধ্যে সমাধান করতে না পারলে পুরো রিফান্ড। সাবস্ক্রিপশন চলাকালীন পরে আমাদের দিক থেকে সমাধান অযোগ্য সমস্যা হলে অবশিষ্ট অব্যবহৃত দিনের রিফান্ড।
ধারা 1: সংজ্ঞা
- সার্ভিস (Service): StreamyBD-এর বিক্রি করা যেকোনো ডিজিটাল সাবস্ক্রিপশন, অ্যাকাউন্ট অ্যাক্সেস, top-up বা gift card।
- Credential Delivery: আমরা আপনাকে অ্যাকাউন্টের login বা access details দিই (যেমন Crunchyroll বা Netflix প্ল্যান)।
- Own-Account Delivery: আপনার নিজের অ্যাকাউন্টে আমরা activate, upgrade বা top-up করে দিই, যেমন আপনার নিজের Gmail-এ Google Family invite পাঠিয়ে YouTube Premium চালু করা।
- Gift Card / Code: আপনাকে দেওয়া একটি redeem করার কোড।
- অবশিষ্ট সময় (Remaining Time): সমস্যা রিপোর্ট করার সময় থেকে সাবস্ক্রিপশনের অব্যবহৃত দিনের সংখ্যা।
ধারা 2: আমাদের গ্যারান্টি (Credential Delivery)
- আমাদের দিক থেকে যেকোনো সমস্যা আপনার রিপোর্টের 24 ঘণ্টার মধ্যে সমাধান বা সম্পূর্ণ replace করা হবে।
- কেনার 24 ঘণ্টার মধ্যে সমাধান না হলে 100% রিফান্ড দেওয়া হবে।
- পরে আমাদের দিক থেকে সমাধান অযোগ্য সমস্যা হলে অবশিষ্ট অব্যবহৃত দিনের রিফান্ড পাবেন।
- উদাহরণ: 30 দিনের প্ল্যানে 15তম দিনে সমাধান অযোগ্য সমস্যা হলে অবশিষ্ট 15 দিনের রিফান্ড পাবেন।
- ডেলিভারি পাওয়া অ্যাকাউন্ট 30 দিনের বদলে 28 বা 29 দিন টিকলে, বাকি দিনের credit দেওয়া হবে।
ধারা 3: যেসব ক্ষেত্রে সাপোর্ট পাবেন
- অ্যাকাউন্ট থেকে Premium চলে গেলে।
- Login করা না গেলে, credentials অবৈধ হলে বা access বাতিল হলে।
- পেমেন্ট সম্পন্ন কিন্তু অর্ডার ডেলিভারি হয়নি।
- Shared অ্যাকাউন্ট থেকে logout হয়ে গেলে: আমাদের জানান, নতুন login details পাঠিয়ে দেব।
ধারা 4: অ্যাকাউন্ট Suspension
- কোনো নির্দিষ্ট user-এর কারণে (যেমন usage rules ভাঙার কারণে) suspension হলে সেই user-কে StreamyBD থেকে ban করা হবে এবং ভবিষ্যতে আর কোনো সার্ভিস দেওয়া হবে না। সেক্ষেত্রে replacement বা রিফান্ড কিছুই দেওয়া হবে না।
- User-এর কোনো দোষ ছাড়া suspension হলে সেই user replacement পাবেন।
- কোন ক্ষেত্রটি প্রযোজ্য তা যাচাই করতে প্রমাণ পাঠান: suspension notice-এর screenshot বা screen recording।
ধারা 5: নিজের অ্যাকাউন্টে কেনা ও Gift Card
- আপনার নিজের অ্যাকাউন্টে ডেলিভারি বা gift card/code দেওয়ার পর আমরা রসিদ (receipt) দিই।
- আপনার অ্যাকাউন্টে ডেলিভারি অথবা কোড পৌঁছে দেওয়ার পর আমাদের দায়বদ্ধতা শেষ।
- শুধু YouTube Premium (Google Family invite): Google যদি মনে করে আপনার অ্যাকাউন্ট বর্তমান Family household-এর অংশ নয়, তাহলে Premium সরিয়ে দিতে পারে। এমন হলে আমরা নতুন একটি Google Family-র invite পাঠাব। Google-এর Family/Household নিয়মের কারণে আপনার বর্তমান Gmail নতুন Family-তে যোগ হতে না পারলে, আপনি বাকি মেয়াদ নতুন একটি Gmail-এ চালিয়ে যেতে পারবেন, অথবা বাকি অব্যবহৃত দিনের রিফান্ড নিতে পারবেন। Family/Household-এর যোগ্যতা Google নির্ধারণ করে; StreamyBD এটি বদলাতে পারে না।
ধারা 6: ব্যবহারের নিয়ম (Usage Rules)
নিচের যেকোনো নিয়ম ভাঙলে সব ধরনের সাপোর্ট, replacement ও রিফান্ড বাতিল:
- কোনোভাবেই অ্যাকাউন্ট বা login details শেয়ার করা যাবে না।
- প্ল্যানে যত device অনুমোদিত (প্রোডাক্ট পেজে উল্লেখিত), তার বেশি device-এ login করা যাবে না।
- StreamyBD না বললে কোনো VPN ব্যবহার করা যাবে না।
- Password, email, profile name, PIN বা অন্য ব্যবহারকারীর profile পরিবর্তন করা যাবে না।
- অ্যাকাউন্ট settings বা subscription পরিবর্তন করা যাবে না।
ধারা 7: গ্রাহকের সহযোগিতা
- সমস্যা দ্রুত রিপোর্ট করুন order ID, পেমেন্ট প্রমাণ (TrxID) ও screenshot সহ।
- 24 ঘণ্টার মধ্যে troubleshooting-এ সাড়া দিন ও সহযোগিতা করুন (re-login, VPN বন্ধ, cache clear, device পরিবর্তন)।
- 24 ঘণ্টার মধ্যে সাড়া বা সহযোগিতা না পেলে ওই সমস্যার সাপোর্ট বাতিল হবে।
ধারা 8: যেসব ক্ষেত্রে সাপোর্ট নেই
- মত পরিবর্তন, ভুল ক্রয়, অথবা অন্য কোথাও কম দাম পাওয়া।
- নির্দিষ্ট সিজন, শো বা ভাষা না পাওয়া। কেনার আগে availability নিশ্চিত করুন। ডেলিভারির পর প্ল্যান, profile, ভাষা বা region পরিবর্তন গ্রহণ করা হয় না।
- আপনার ইন্টারনেট, device বা VPN থেকে হওয়া সমস্যা।
- StreamyBD-এর নিয়ন্ত্রণের বাইরে প্ল্যাটফর্মের outage বা maintenance।
ধারা 9: রিফান্ড পদ্ধতি
- WhatsApp বা আমাদের অফিসিয়াল পেজে order ID, TrxID ও সমস্যার বিবরণসহ যোগাযোগ করুন।
- যোগ্য রিফান্ড EPS-এর মাধ্যমে আপনার মূল পেমেন্ট পদ্ধতিতে (bKash, Nagad, Rocket) পাঠানো হবে।
- পেমেন্ট পদ্ধতি অনুযায়ী রিফান্ড পৌঁছাতে সর্বোচ্চ 10 দিন লাগতে পারে।
- রিফান্ড প্রক্রিয়ায় কোনো fee লাগলে তা EPS-এর উপর নির্ভর করে, StreamyBD এটি নির্ধারণ করে না।
ধারা 10: অপব্যবহার রোধ
- বারবার অপব্যবহার, রিফান্ড abuse বা chargeback-এর চেষ্টা করলে সার্ভিস বন্ধ এবং ভবিষ্যতে রিফান্ড বাতিল হতে পারে।
ধারা 11: নীতিমালা আপডেট
- ব্যবসায়িক বা প্ল্যাটফর্মের প্রয়োজনে StreamyBD যেকোনো সময় এই নীতিমালা আপডেট করতে পারে।
- অফিসিয়াল StreamyBD ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সংস্করণই পূর্বের সব সংস্করণকে প্রতিস্থাপন করবে।